Recents in Beach

ব্রেকিং নিউজ

সুন্দরগঞ্জে প্যারা মেডিকেল ডাক্তার এসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প


আঃ মতিন সরকারস্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে বাংলাদেশ প্যারামেডিকেল এসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  নোভেল করোনা কোভিড-১৯  বিষয়ে জন সচেতনতা এবং সাধারন রোগীদের চিকিৎসা সেবা প্রদানে গতকাল বুধবার  দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ । এতে উপস্থিত ছিলেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, ইউপি সচিব আলতাব হোসেন । চিকিৎসা সেবা প্রদান করেন রংপুর জেলা প্যারা মেডিকেল এসাসিয়েশনের সভাপতি ডাক্তার এম রহিম মিয়া গাইবান্ধা জেলা শাখার আহবায়ক  ডাক্তার জিয়াউল হক সিদ্দিকী, পীরগাছা উপজেলার সভাপতি  ডাক্তার মনিরুজ্জামান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক  ডাক্তার মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক ডাক্তার  নূর মোহাম্মদ  সুন্দরগঞ্জ উপজেলা শাখার সদস্য  ডাক্তার আশরাফুল ইসলাম, ডাক্তার রফিকুল ইসলাম, ডাক্তার আশিক কুমার, ডাক্তার মেরাজুল ইসলাম । ফ্রি চিকিৎসা ক্যাম্পে ১০০ জন রোগীকে চিকিৎসা পত্র এবং ওষুধ প্রদান করা হয়। এছাড়া সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়। তাৎক্ষনিক প্রতিক্রিয়া চিকিৎসা নিতে আসাসাধারন রোগীরা জানান ফ্রি চিকিৎসা পত্র এবংওষুধ পেয়ে তারা পাওয়ায় মহা খুশি । ইউপি চেয়ারম্যান জানান করোনার এই সংকট মহুতে গ্রাম-গঞ্জে এসে ফ্রি চিকিৎসা পত্র এবং ওষুধ প্রদান করা একটি মহৎ উদ্যোগ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ