Recents in Beach

ব্রেকিং নিউজ

গাইবান্ধায় রেলে কাটা পড়ে অজ্ঞাত যুবুক নিহত


আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ
গাইবান্ধা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় রেলে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। 

২২ জুন সোমবার সকাল আনুমানিক ১১ ঘটিকার দিকে এই ঘটনাটি ঘটে নিহত যুবকের পরিচয়ের পাশাপাশি রেলে কেটে মৃত্যু না আত্মহত্যা তা কেউ নিশ্চিত করতে পারেনি। 

প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা যায়, ষ্টেডিয়াম সংলগ্ন এলাকার রেল লাইনে লালমনিরহাট হতে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে যুবক।


বোনারপাড়া রেল পুলিশের ইনচার্জ তথ্য নিশ্চিত করে  সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রেল পুলিশ ফাঁড়িতে আনছি। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা সম্ভব হয় নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ