Recents in Beach

ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. আবু নাঈম, পঞ্চগড়:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পানিতে ডুবে সিয়াম নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
 বুধবার দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার মো. দুলাল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে সিয়াম ডোবায় পড়ে ডুবে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন পানিতে ডুবে সিয়াম নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ