Recents in Beach

ব্রেকিং নিউজ

নীলফামারীতে অগ্নিকান্ডে ২০ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত

স্টাফ রিপোটার্র নীলফামারীঃ নীলফামারীর ডিমলা উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২০ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে। শনিবার(২ মে) ভোরে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানি বাজারের জিরো পয়েন্টে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, অগ্নিকান্ডে হার্ডওয়্যার, মুদিদোকান, মনিহারি, কসমেটিকস ফার্মেসি, জুয়েলারী ও মোবাইলসহ প্রভৃতি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়, অগ্নিকান্ডে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
ডিমলা ও জলঢাকা ফায়ার সার্ভিস সুত্র জানায়, শনিবার রাত আড়াইটার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ডিমলা ও জলঢাকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চার ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাজারের আব্দুল মান্নানের তুলার দোকান হতে আগুনের সুত্রপাত ঘটে বলে জানা যায়। এদিকে আগুন নিয়ন্ত্রণে যখন সকলে ব্যস্ত ছিল ঠিক সেই সময় একটি চক্র ওই বাজারের চাল, ডাল, এলপি গ্যাস সিলিন্ডারের দোকান, থালা বাসন বিক্রির দোকান ও কীটনাশকের দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট হয় বলে ক্ষতিগ্রস্থরা অভিযোগ করে। ডিমলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, আগুন নিয়ন্ত্রনে আসায় ওই বাজারের কমপক্ষে আরো ৩৫টি ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ