Recents in Beach

ব্রেকিং নিউজ

কুড়িগ্রামে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


মোঃ মাসুদ রানা, কুড়িগ্রামঃ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবকের নিজ ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদ্দাম কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের হাজির হাট গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে। ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,  রাতে বাবা-মায়ের সাথে সেহেরি খেয়ে সে ঘুমিয়ে পরে। বুধবার সকালে পরিবারের লোকজন তাকে অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে রশিতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গত ৬ মাস আগে সাদ্দামের পারিবারিকভাবে  বিয়ে দেয়া হয়। তার বউ দুই মাস সংসার করার পর তার সাথে সংসার না করে বাবার বাড়ি চলে যায়। এ কারণেই সে আত্নহত্যা করতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ