নাটোরের আহম্মদপুরে দুটি ট্রাকের সংঘর্ষে নিহত এক॥ আহত-১

নাটোর প্রতিনিধি
নাটোরের আহম্মদপুরে দুটি ট্রাকের সংঘর্ষে শরিফুল ইসলাম (৩৬) নামে একটি ট্রাকের হেলপার নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহম্মদপুর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোবাইল পাড়া গ্রামের লোকমান মন্ডলের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজোয়ান আহমেদ জানান, মঙ্গলবার ভোর সাড়ে টার দিকে বনপাড়া থেকে রাজশাহী গামী একটি ট্রাকের সামনের চাকা ফেটে গেলে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে। সময় আরো একটি ট্রাক পেছনদিক থেকে এসে থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা মারে। এতে পেছনের ট্রাকের হেলপার ঘটনা¯’লেই মারা যায়। এসময় পেছনের ট্রাকটির ড্রাইভারও আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে গিয়ে শরিফুলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও এর ড্রাইভার পালিয়ে যায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ