সরকার পর্যাপ্ত ত্রাণ সহায়তা ও চিকিৎসকদের সুরক্ষার ব্যবস্থা করছেঃ সমাজকল্যাণ মন্ত্রী

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়করোনা ভাইরাস পরিস্থিতিতে দুর্যোগে "বিশেষ মানবিক সহায়তা" উপজেলা কমিটির সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধ ও ত্রাণ বিতরন সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪মে (বুধবার) উপজেলা পরিষদ মিলানায়তনে নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জান আহমেদ। এ সময় মন্ত্রী বলেন, গোটা পৃথিবীতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এমতাবস্থায় করোনা ভাইরাস দুর্যোগে সকলে আন্তরিকভাবে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে এ দুর্যোগ কে মোকাবেলা করতে হবে। এজন্য সরকার পর্যাপ্ত ত্রাণ সহায়তা ও চিকিৎসকদের সুরক্ষার ব্যবস্থা করেছেন। তিনি আরো বলেন,সবাইকে নিরাপদ দূরত্বে অবস্থান করে জনসংযোগ এড়াতে হবে। এ রোগের একটি মাত্র চিকিৎসা পরস্পর থেকে দূরে থাকা এবং আল্লাহ তালার কাছে এই রোগ থেকে  মুক্তি কামনা করা।
Attachments area

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ