কাজী সামছুজ্জোহা মিলন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে পরিবেশের নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে ইটভাটা। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় কিভাবে এসব ইটভাটা চলছে এ নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রবিবার দুপুরে সরেজমিনে উপজেলার বাগডোব এলাকায় গিয়ে দেখা যায় ভয়াবহ ইটভাটার দৃশ্য। সেখানে আল আমিন ব্রিক্স ফিড নামে একটি ইট ভাটা রয়েছে। যার প্রয়োজনীয় কোন অনুমোদন আছে কি না তা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। ইটভাটাটিতে কোন কয়লার নমুনা নেই। শুধু কাঠ ও বাঁশের খড়ি আর খড়ি। চারদিকে শ’ শ’ বিঘা আবাদী জমি। প্রকৃতিকে ধ্বংস করে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ইউসুফ আলী নামে ওই ইটভাটার সত্ত্বাধিকারী দিনের পর দিন এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এলাকার সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা রঞ্জু হোসেন জানান, ইউসুফ অত্যন্ত চতুর ব্যবসায়ী তাকে কোন ভাবেই ধরা যায়না। প্রশাসনকে ম্যানেজ করে কাগজপত্র ছাড়াই ইটভাটার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অবিলম্বে তার ভাটা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান তিনি। উপজেলার খাজুর ইউনিয়নে কালাম এন্ড ব্রিক্স নামে আরেকটি ইটভাটা গড়ে উঠেছে। সেখানকার অবস্থাও ঠিক একই রকম। শুধু বাঁশ ও কাঠের খড়ি আর খড়ি। এ ব্যাপারে ভাটার মালিকদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তারা কেউ কথা বলতে রাজি হননি। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউসুফের ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।- হোম
- বাঁশখালী
- _পুকুরিয়া
- _সাধনপুর
- _খানখানাবাদ
- _বাহারছড়া
- _কালীপুর
- _বৈলছড়ি
- _কাথরিয়া
- _সরল
- _জলদী
- _গণ্ডামারা
- _শীলকূপ
- _চাম্বল
- _পুঁইছড়ি
- _ছনুয়া
- _শেখেরখীল
- কক্সবাজার
- _রামু
- _ঈদগাঁও
- _চকরিয়া
- _পেকুয়া
- _উখিয়া
- _টেকনাফ
- _কুতুবদিয়া
- _মহেশখালী
- চট্টগ্রাম
- _আনোয়ারা
- _বাঁশখালী
- _সাতকানিয়া
- _লোহাগাড়া
- _চন্দনাইশ
- _পটিয়া
- _কর্ণফুলী
- _সীতাকুন্ড
- _মীরসরাই
- _সন্দ্বীপ
- _বোয়ালখালী
- _হাটহাজারী
- _রাঙ্গুনিয়া
- _রাউজান
- _ফটিকছড়ি
- চট্টগ্রাম মহানগর
- _চান্দগাঁও
- _বন্দর
- _ডবলমুরিং
- _কোতোয়ালী
- _পাহাড়তলী
- _পাঁচলাইশ
- _বায়েজিদ বোস্তামী
- _পতেঙ্গা
- _হালিশহর
- _খুলশী
- _বাকলিয়া
- _কর্ণফুলি
- _চকবাজার
- _আকবর শাহ
- _সদরঘাট
- _ইপিজেড
- বাংলাদেশ
- _ঢাকা
- _চট্টগ্রাম
- _রাজশাহী
- _খুলনা
- _সিলেট
- _বরিশাল
- _রংপুর
- _ময়মনসিংহ
- জাতীয়
- রাজনীতি
- অর্থনীতি
- খেলাধুলা
- _ক্রিকেট
- _ফুটবল
- বিনোদন
- অন্যান্য


0 মন্তব্যসমূহ