Recents in Beach

ব্রেকিং নিউজ

২শ অসহায় পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করলেন ডেইজী

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের সমিতিপাড়া,কুতুবদিয়া পড়া, ঝাউতলা গাড়ির মাঠ এলাকার ২শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন মহিলা নেত্রী ফাতেমা আনকিজ ডেইজী।

২৩ এপ্রিল সকালের দিকে তার বাড়ির অঙ্গিনায় এই খাবার সামগ্রী গুলো বিতরণ করা হয়। কক্সবাজার কেন্দ্রীয় মহিলা সমবায় সমিতির সভাপতি ফাতেমা অানকিজ ডেইজী সম্পুর্ণ নিজ উদ্যোগে এই খাবার সামগ্রী গুলো বিতরণ করেন তিনি।

এর আগেও সমাজ সেবক ও মহিলা নেত্রী ফাতেমা আনকিজ ডেইজী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন অনেকবার।  চলমান করোনা পরিস্থিতিতে সাধ্যমত মানুষের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া অপ্রয়োজনে ঘর থেকে বের না হয়ে ঘরে থাকার পরামর্শ দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ