Recents in Beach

ব্রেকিং নিউজ

মুজিব বর্ষ উপলক্ষে নীলফামারী হাসপাতালে তাতী লীগের হুইল চেয়ার বিতরণ

নীলফামারী প্রতিনিধি ।।।  মুজিব বর্ষ উপলক্ষে দুটি হাসপাতালে একটি করে হুইল চেয়ার প্রদান করেছে জেলা তাঁতী লীগ। আজ বুধবার (১৮ মার্চ/২০২০) সকালে জেলা শহরের ডায়াবেটিক হাসপাতাল ও নীলফামারী জেনারেল হাসপাতালে ওই দুই হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সহ সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, জেলা তাতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক জামিল আহমেদ প্রমুখ। ডায়াবেটিক হাসপাতালে দেওয়া হুইল চেয়ার গ্রহন করেন হাসপাতালের সভাপতি আনিছুল আরেফিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান শাহিন। অপরদিকে নীলফামারী জেনারেল হাসপাতালে হুইল চেয়ার গ্রহন করেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রাশেদুজ্জামন। জেলা তাতী লীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ জানান, মুজিব বর্ষ উপলক্ষে ভালো কাজের অংশে মানুষের সেবায় ওই দুই হাসপাতালে একটি করে হুইল চেয়ার দলের পক্ষে প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ