Recents in Beach

ব্রেকিং নিউজ

পিএসসিতে বৃত্তি পেলেন মহেশখালীর মুনত্বাহা

মোঃ নাছির উদ্দিনঃ
কক্সবাজারের মহেশখালী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুতুবজোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে পরপর দুইবার এর বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ও মহেশখালী উপজেলার কুতুবজোমের মরহুম সোলতান আহমদ ও জান্নাত খাতুনের বড় নাতনী কৃতি শিক্ষার্থী "নাসরিন জাহান মুনত্বাহা"প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৯ এ সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছেন।

প্রাথমিক পর্যায়ে এই সফলতার জন্য তার পিতা এম আব্দুচ ছালাম ও মাতা জাহানারা আক্তার আল্লাহর কাছে লাখ কোটি শোকরিয়া আদায় করেছেন।সেই সাথে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,ম্যানেজিং কমিটি সহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

সে কক্সবাজার শহর ছাত্রলীগের সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক ও কক্সবাজার ট্যুর গাইড এসোসিয়েশনের দপ্তর সম্পাদক এবং কুতুবজোম আলোকিত সমাজ কল্যান সংগঠনের সদস্য নুরুল হাশেম মারুফের ভাতিজী।

আগামীতেও যেন আরও ভাল সফলতা অর্জন করতে পারে তার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।নাসরিন জাহান মুনত্বাহা ও তার পরিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ