Recents in Beach

ব্রেকিং নিউজ

নাটোরের নারদ নদের তীরে ১২১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন

নাটোর প্রতিনিধি
সরকারীভাবে সারাদেশে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে নাটোরের নারদ নদের তীরে ১২১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ  অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। আজ মঙ্গলবার জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা সকাল ১০টার দিকে শহরের হুগোলবাড়িয়া এলাকা থেকে তেবাড়িয়া হাট পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। অভিযান চলাকালে নারদ নদের তীরের প্রায় ৩শমিটার এলাকায় অবৈধভাবে নির্মিত পাকা-কাঁচা ঘর-বাড়ি ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দিতে থাকে। সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরিফুন্নেসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানসহ প্রশাসনের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
উল্লেখ্য সরকারীভাবে গত বছরের ২৩ ডিসেম্বর সারাদেশে একযোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে প্রশাসন নাটোরেও নারদ নদের তীরে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ শুরু করে। এর আগে নদীসমূহের জরিপ কাজ সম্পন্ন করে সীমানা চিহ্নিতকরণ অবৈধ দখলদারদের তালিকা প্রনয়ণ করে তাদের অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় জেলা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এই কাজ সম্পন্ন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ