Recents in Beach

ব্রেকিং নিউজ

নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত


মোঃ শরিফ,নাটোর প্রতিনিধি
নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে শহরের বড় হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি নাটোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বড় হরিশপুর বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ গ্রহণ করে বিভিন্ন দরবার শরীফ, মাজার এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা। সময় তারা বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন বহন করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। উল্লেখ্য প্রতিবছরই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এই জশনে জুলুসের আয়োজন করে থাকে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ