Recents in Beach

ব্রেকিং নিউজ

নাটোরে বিদেশী পিস্তলসহ একজনকে আটক করেছে র‌্যাব-৫

নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া উপজেলার গালিমপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ মোঃ জসিম উদ্দীন(২৮)কে আটক করেছে র‍্যাব-৫। আটক জসিম উদ্দিন বাগাতিপাড়া থানার গালিমপুর এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে র‍্যাবের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসানের নেতৃত্বে বাগাতিপাড়া থানার গালিমপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী(পাকিস্থানের তৈরী) রিভলবার ও মোবাইলসহ জসিম উদ্দীন (২৮)কে হাতেনাতে আটক করা হয়েছে।
এবং তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় উক্ত আগ্নেয়াস্ত্রটি বিক্রয়েরর জন্য তার হেফাজতে ছিল বলে স্বীকার করে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ