Recents in Beach

ব্রেকিং নিউজ

লালপুরে ৪ হাজার ভারতীয় রুপি ও ইয়াবাসহ আটক -১


নিজস্ব প্রতিবেদক নাটোরের লালপুরে ৪হাজার ভারতীয় রুপি ও ৩০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৪৩) নামের এক ব্যক্তিকে অটক করেছে লালপুর থানার পুলিশ ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিলমাড়ীয়া প্রাইমারী স্কুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জাহাঙ্গীর আলম বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নওশেদ আলী পচুর ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে ভারতীয় ৪হাজার রুপি ও ৩০ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম কে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য ও বিদেশী অর্থ রাখার অপরাধে শনিবার দুপুরে জাহাঙ্গীর আলমকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ