Recents in Beach

ব্রেকিং নিউজ

শিশুটি বলছে তার নাম মীম! আর কিছু জানে না, পরিবারকে খুঁজতে সাহায্য কামনা


আনুমানিক ৮/৯ বছরের এক শিশু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনের চট্টগ্রামের বাড়িতে গিয়ে উঠেছে। শিশু তার নাম বলছে মীম। বাড়ি বলছে নোয়াখালীর সোনাপুর। আর কিছু বলতে পারছে না।

আজ বুধবার রাত ৮টার দিকে মাহবুব কবির মিলন শিশুর একটি ছবি তার ফেসবুকে শেয়ার দিয়ে এ তথ্য জানান। তিনি লেখেন, ‘এই বাচ্চাটি চট্টগ্রামে আমাদের বাসায় গিয়ে উঠেছে। ঠিকানা বিস্তারিত বলতে পারে না।


নাম বলছে মীম। বলছে বাড়ি সোনাপুর, নোয়াখালী। সোনাপুর আছে কি না, বা কোন উপজেলা বলতে পারবেন কেউ? বিপদে পড়লাম মনে হচ্ছে। গায়ের জামা কি স্কুল ড্রেস কিনা জানি না। সাহায্য চাচ্ছি।’
/বিয়ানীবাজারভিউ২৪! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ