Recents in Beach

ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে উৎসবের আমেজ ও বর্ণিল সাজে সেজেছে পুরো মহানগরী

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে উৎসবের আমেজ ও বর্ণিল সাজে সেজেছে পুরো মহানগরী

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে পুরো মহানগরীতে উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত করা হয়েছে পুরো শহর। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে মোংলায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে খুলনায় যাবেন তিনি। মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে তাঁর। এছাড়া বাগেরহাট জেলা সদরে হজরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। মোংলার কর্মসূচি শেষ করে সড়কপথে খুলনায় এসে জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজনের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজানো হয়েছে। শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালগুলোতে আঁকা হয়েছে নানা ধরনের গ্রাফিতি, যেখানে স্থান পেয়েছে খুলনার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার। তবে এবারের সফরে ব্যতিক্রমী চিত্র হিসেবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে লাগানো তোরণ, বিলবোর্ড ও নেতা-কর্মীদের ফেস্টুনগুলো সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া সরকারপ্রধানের এই সফরকে ঘিরে পুরো মহানগরীতে নিশ্ছিদ্র ও জোরদার নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সংক্ষেপে:
প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে সেজেছে পুরো মহানগরী। আজ মোংলা ও খুলনা সফর এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে উৎসবের আমেজ ও বর্ণিল সাজে সেজেছে পুরো মহানগরী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ