Recents in Beach

ব্রেকিং নিউজ

শহীদ ওয়াসিম হত্যা মামলার আসামিকে পদ দেওয়ায় এনসিপি নেতা জিয়াউদ্দিনকে প্রতিহতের ঘোষণা ছাত্রদলের

শহীদ ওয়াসিম হত্যা মামলার আসামিকে পদ দেওয়ায় এনসিপি নেতা জিয়াউদ্দিনকে প্রতিহতের ঘোষণা ছাত্রদলের

জুলাই বিপ্লবের শহীদ ওয়াসিম আকরাম হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে দলীয় কমিটিতে পদ দেওয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন রনিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে এনসিপির রাজনৈতিক সততা ও অবস্থান নিয়েও তীব্র প্রশ্ন তুলেছে সংগঠনটি। বুধবার (৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দান থেকে শুরু হওয়া এক যৌথ বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে ছাত্রদল নেতারা এই ঘোষণা দেন। শহীদ ওয়াসিম হত্যা মামলার আসামি জিয়াউদ্দিন রনিকে এনসিপির পদ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদল যৌথভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এনসিপির এই ভূমিকা চরম বিতর্কিত ও অগ্রহণযোগ্য। জুলাই বিপ্লবের শুরুর দিকে চট্টগ্রামের অন্যতম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের হত্যা মামলার আসামিকে এনসিপি গুরুত্বপূর্ণ পদ দিয়েছে। স্থানীয় গুঞ্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, জিয়াউদ্দিনের অর্থায়নেই নাকি চট্টগ্রামে এনসিপির কার্যক্রম পরিচালিত হয়। জিয়াউদ্দিনের অতীত রাজনৈতিক পরিচিতি তুলে ধরে তিনি আরও বলেন, জিয়াউদ্দিন আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। একদিকে জামায়াত ও এনসিপি এক হয়েছে, আর এখন তাদের সাথে আওয়ামী লীগও মিলেমিশে একাকার হয়েছে এবং এই অপশক্তিকে আর ছাড় দেওয়ার সুযোগ নেই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজ নিজ ইউনিট ও এলাকায় সতর্ক থাকবেন এবং জিয়াউদ্দিনকে যেখানেই পাওয়া যাবে, প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেবেন। এমনকি জামায়াত বা এনসিপির কেউ যদি তার পক্ষে অবস্থান নেয়, তবে তাদেরও কঠোরভাবে প্রতিহত করা হবে। যৌথ এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চবি ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবরসহ অন্যান্য নেতারা। সমাবেশ শেষে জমিয়াতুল ফালাহ ময়দান থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর ওয়াসা মোড় হয়ে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

সংক্ষেপে:
শহীদ ওয়াসিম আকরাম হত্যা মামলার আসামিকে পদ দেওয়ায় এনসিপি নেতা জিয়াউদ্দিন রনিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার বিকেলে চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ ময়দান থেকে আয়োজিত যৌথ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।
শহীদ ওয়াসিম হত্যা মামলার আসামিকে পদ দেওয়ায় এনসিপি নেতা জিয়াউদ্দিনকে প্রতিহতের ঘোষণা ছাত্রদলের

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ