বাংলাদেশের বাজারে বাজেট সাশ্রয়ী ও কমপ্যাক্ট ডিজাইনের নতুন লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি (এফ০জেএন০০৪পিএলকে) নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। মনিটর ও কম্পিউটারকে একীভূত করায় এটি ডেস্কের জায়গা বাঁচিয়ে পরিপাটি কর্মপরিবেশ তৈরি করতে সাহায্য করে। ব্যাংকিং, হাসপাতাল, কর্পোরেট, গার্মেন্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যালস, শপিং মল ও সুপার শপের বিলিং কাউন্টার এবং বাসার কাজের জন্য ডিভাইসটি উপযোগী। এই পিসিতে রয়েছে ইন্টেল প্রসেসর এন১০০, যার ৪টি কোর, ৪টি থ্রেড এবং সর্বোচ্চ ৩.৪ গিগাহার্জ টার্বো ফ্রিকুয়েন্সি দৈনন্দিন কাজ ও মাল্টিটাস্কিংয়ে সহায়ক। এতে ৮ জিবি ডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি রয়েছে। পাশাপাশি ইন্টেগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স সাধারণ অফিসিয়াল কাজ ও ভিডিও দেখার সুবিধা দেয়। ডিভাইসটিতে রয়েছে ২৩.৮ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, যার ২৫০ নিটস ব্রাইটনেস ও ৯৯ শতাংশ এসআরজিবি কালার কভারেজ রয়েছে। অনলাইন যোগাযোগ ও মিটিংয়ের জন্য এতে প্রাইভেসি শাটারযুক্ত ৫ মেগাপিক্সেল ওয়েবক্যাম, ডুয়াল মাইক্রোফোন এবং ২ ওয়াটের দুটি স্টেরিও স্পিকার রয়েছে। কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং প্রয়োজনীয় ইউএসবি পোর্ট রাখা হয়েছে। এর সঙ্গে ইউএসবি কিবোর্ড ও মাউস দেওয়া হয়েছে। ক্লাউড গ্রে রঙের এই পিসির সঙ্গে ১ বছরের ওয়ারেন্টি রয়েছে। শীতকালীন বিশেষ অফারে ৬৫ হাজার টাকার এই ডিভাইসটি ৬১ হাজার ৬৯৯ টাকায় কেনা যাবে। বিস্তারিত জানতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর, শাখা বা অনুমোদিত ডিলারদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
বাংলাদেশের বাজারে বাজেট সাশ্রয়ী লেনোভো এ১০০ অল-ইন-ওয়ান পিসি নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। শীতকালীন অফারে ৬৫ হাজার টাকার এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে ৬১ হাজার ৬৯৯ টাকায়।



0 মন্তব্যসমূহ