ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারে দেওয়া এক বক্তব্যে তিনি ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন সামরিক পদক্ষেপের কারণেই তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রয়েছে এবং এর মাধ্যমে ইসরাইল ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। তিনি উল্লেখ করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হলে তা ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলত। এদিকে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর মধ্যেই দেশটির বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, পরিস্থিতির প্রয়োজনে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালাতে পারে। তবে একইসঙ্গে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের প্রচেষ্টাও চলমান রয়েছে।
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিলে ইসরাইলের অস্তিত্ব থাকত না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে বক্তব্য দেওয়ার সময় তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের এই যুক্তি তুলে ধরেন।



0 মন্তব্যসমূহ