Recents in Beach

ব্রেকিং নিউজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা এবং ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা এবং ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশজুড়ে মোট ৬৭৩টি মামলা নথিভুক্ত হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে হত্যা মামলা রয়েছে ৪৫৭টি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি একই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সম্প্রতি তার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানোর তথ্য জানিয়েছে রয়টার্স। তবে দিল্লি হাইকমিশন জানিয়েছে যে শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ২০২৪ সালের ১৭ অক্টোবর বিচারকাজ শুরুর দিনই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড প্রদান করে। একই সঙ্গে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি আবেদন করলেও এখনো তা জারি হয়নি।

সংক্ষেপে:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশজুড়ে ৬৭৩টি মামলা রয়েছে। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা এবং ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ