টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সরকারি কর্মচারীদের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মির্জাপুর উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলমের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা ও সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খানের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা এবং সাধারণ সম্পাদক এস এম মহসীন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সরকারি কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।



0 মন্তব্যসমূহ