Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজারে নিজ বাসা থেকে এক ট্যুরিস্ট জিপ চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে নিজ বাসা থেকে এক ট্যুরিস্ট জিপ চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের মধ্যম কলাতলীর মেম্বার ঘাটা এলাকা থেকে মোহাম্মদ রাসেল নামের ৩৫ বছর বয়সী এক ট্যুরিস্ট জিপ চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে কলাতলীর মেম্বার ঘাটা এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ রাসেল পেশায় একজন ট্যুরিস্ট জিপ বা চাঁদের গাড়ি চালক ছিলেন। তাঁর মূল বাড়ি ঢাকায় হলেও তিনি কক্সবাজারের নিবন্ধিত ভোটার হিসেবে দীর্ঘদিন ধরে কলাতলী মেম্বার ঘাটা এলাকায় বসবাস করছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে তাঁর স্ত্রী দুই সন্তান নিয়ে বাপের বাড়িতে বেড়াতে যান। পরবর্তীতে বিকেলে নিজ বাসায় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

সংক্ষেপে:
কক্সবাজার শহরের কলাতলীর মেম্বার ঘাটা এলাকা থেকে মোহাম্মদ রাসেল নামের এক ট্যুরিস্ট জিপ চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারে নিজ বাসা থেকে এক ট্যুরিস্ট জিপ চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ