Recents in Beach

ব্রেকিং নিউজ

কুষ্টিয়ায় গড়াই নদের ওপর শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

কুষ্টিয়ায় গড়াই নদের ওপর শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের ওপর শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আবরারের বাবা বরকত উল্লাহর করা আবেদনের প্রেক্ষাপটে স্থানীয় সরকার বিভাগকে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। সরকারের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন আবরারের বাবা।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করেছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী। আবরারের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে।শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠানো ওই চিঠিতে কুমারখালীর ১ নম্বর কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট ও বড় বাজার সংযোগ সড়কে গড়াই নদের ওপর সেতু নির্মাণের বিষয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে গৃহীত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।সেতুর নামকরণের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বরকত উল্লাহ জানান, এলাকার মানুষের প্রধান দাবি ছিল সেতুটির নাম শহীদ আবরার ফাহাদ সেতু করা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই অনুরোধ জানানোর পাশাপাশি লিখিত আবেদনও করেছিলেন। ছেলের নামে সেতুর নামকরণ হওয়ায় তিনি আনন্দিত।প্রধানমন্ত্রী বরাবর করা আবেদনে বরকত উল্লাহ উল্লেখ করেন, নদী পারাপারে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ রয়েছে। কয়া, শিলাইদহ, চাপড়া, নন্দলালপুর ও হরিপুর ইউনিয়নের কিছু অংশে প্রায় দুই লাখ মানুষ বসবাস করেন এবং প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষ নৌকায় নদী পার হয়ে কুষ্টিয়া শহরে যাতায়াত করেন। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও রোগীদের জন্য এই পারাপার খুবই কষ্টকর।আবেদনে আরও বলা হয়, গড়াই নদের ওপর সেতু নির্মিত হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবার সুযোগ বৃদ্ধি পাবে। এর ফলে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি থেকে লালন শাহের আখড়ার যোগাযোগ ব্যবস্থাও সহজতর হবে।এলাকাবাসীর পক্ষ থেকে ২০২৫ সালের ৬ মার্চ প্রথম আবেদন করা হয় এবং ওই বছরের ৩০ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ এলজিইডির প্রধান প্রকৌশলীকে চিঠি দেয়। কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলীর পাঠানো চিঠিতে প্রস্তাবিত সেতুটির দৈর্ঘ্য ৮০০ মিটার উল্লেখ করা হয়। এছাড়া প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন এবং ২০২৫ সালের অক্টোবরে পরিবেশবিষয়ক জরিপ দল ও বুয়েটের প্রকৌশলীরা এলাকাটি ঘুরে দেখেছেন বলে বরকত উল্লাহ তাঁর আবেদনে উল্লেখ করেন।

সংক্ষেপে:
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের ওপর শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আবরারের বাবার আবেদনের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কুষ্টিয়ায় গড়াই নদের ওপর শহীদ আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ