Recents in Beach

ব্রেকিং নিউজ

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

গাজীপুরের চন্দ্রায় শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এমইএস-এর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামানের নেতৃত্বে এই প্রতিনিধিদল কারখানা পরিদর্শন করে। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর (ওয়ার্কস) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমসহ এমইএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি ওয়ালটন হেডকোয়ার্টার্সে পৌঁছালে প্রতিনিধিদলটিকে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম ও প্রতিষ্ঠানের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। পরিদর্শনকালে এমইএস প্রতিনিধিদল ওয়ালটনের ডিসপ্লে সেন্টার, প্রোডাকশন প্ল্যান্ট এবং গবেষণা ও উদ্ভাবন (আরঅ্যান্ডআই) কার্যক্রম ঘুরে দেখেন। এছাড়া তারা লিফট, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, সোলার প্যানেল, ব্যাটারি, ক্যাবল ও কম্প্রেসরসহ বিভিন্ন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও হাই-টেক পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরাসরি প্রত্যক্ষ করেন। ওয়ালটনের বিশাল উৎপাদন পরিধি, পণ্যের বৈচিত্র্য এবং প্রযুক্তিগত সক্ষমতা দেখে সন্তোষ প্রকাশ করেন এমইএস-এর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামান। তিনি বলেন, ওয়ালটনের বিশাল উৎপাদন পরিধি ও প্রযুক্তিগত সক্ষমতা তাদের মুগ্ধ করেছে এবং প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। দেশীয় পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, সরকারের মতো তারাও দেশীয় পণ্যকে অগ্রাধিকার দেন এবং স্থানীয়ভাবে পণ্য পাওয়া গেলে ওয়ালটনের নাম স্বাভাবিকভাবেই বিবেচনায় আসে। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় উৎপাদনে ওয়ালটনের অবদান প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেন তিনি। এমইএস-এর ডিরেক্টর (ওয়ার্কস) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, বাংলাদেশে এত বড় পরিসরে উৎপাদন সুবিধা গড়ে ওঠা এবং এখান থেকে বিশ্বে পণ্য রপ্তানি হওয়া অত্যন্ত গর্বের বিষয়। ওয়ালটন আন্তর্জাতিক বাজারের চাহিদা ও সম্ভাবনা অনুযায়ী পণ্য তৈরি করছে এবং তাদের পরিবেশবান্ধব ও টেকসই উৎপাদন কার্যক্রম প্রশংসনীয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতাভিত্তিক দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলাকে ওয়ালটন গুরুত্ব দিয়ে থাকে এবং এই সফর দেশীয় উৎপাদন ও গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে উৎসাহিত করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ালটন এমডির বিজনেস কো-অর্ডিনেটর ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আনজুম। এ সময় ওয়ালটনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী, এসির সিবিও মো. তানভীর রহমান, হেড অব করপোরেট সেলস আহমেদ তানভীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর প্রতীক কুমার মোদক, লিফটের সিবিও মো. মাহমুদুর রহমান এবং হেড অব অ্যাডমিন তানভীর আহাম্মদ উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ