কুতুবদিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে একটি র্যালি, আলোচনা সভা এবং হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: ফরহাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: ফজলে রাব্বি আসিফ। এছাড়া কুতুবদিয়া থানার ওসি তদন্ত মো. ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা প্রকৌশলী মো: আবুছদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী আজিজুর রহমান আজিজ এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মাঈন উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শনের মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষা এবং রোগ প্রতিরোধের লক্ষ্যে সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচনা সভায় বক্তারা সুস্থ থাকতে এবং পানিবাহিতসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার তাগিদ দেন। বিশেষ করে খাবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
কুতুবদিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।



0 মন্তব্যসমূহ