Recents in Beach

ব্রেকিং নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত সহস্রাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা জানাল প্রথম আলো ও বন্ধুসভা

ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত সহস্রাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা জানাল প্রথম আলো ও বন্ধুসভা

শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মাঠে এ আয়োজনে সহায়তা করে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়, যেখানে সহস্রাধিক শিক্ষার্থী, অতিথি ও অভিভাবকেরা অংশ নেন। অনুষ্ঠানে দীর্ঘ শিক্ষাজীবনের পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দ ও শেখার সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের গেমস, ৩৬০ ডিগ্রি ঘুরে ছবি তোলার ব্যবস্থা, সেলফি বুথ এবং প্রথম আলোর এক্সপেরিয়েন্স জোন রাখা হয়। অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের পাঠানো চিঠি পড়ে শোনান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন। ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি শাহজাহান মিয়া, সাংস্কৃতিক সম্পাদক নাজরীন আক্তার ও বন্ধু ইসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে দিকনিদের্শনামূলক বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা পরিচালক শাহীন মৃধা এবং আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হারুন অর রশিদ। এ সময় শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে না বলার শপথবাক্য পাঠ করান প্রথম আলোর হেড অব কালচারাল এন্টারটেইনমেন্ট কবির বকুল। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধুরা স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নেন এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পীরা। পরিশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংক্ষেপে:
ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রথম আলো ও বন্ধুসভা। ২৫ সেপ্টেম্বর আয়োজিত এই উৎসবে সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত সহস্রাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা জানাল প্রথম আলো ও বন্ধুসভা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ