সাংবাদিক আহসান ফুয়াদের বাবা এবং তারাবনিয়ার ছড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউসুফ সওদাগর মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ১৮ সেপ্টেম্বর ভোর আনুমানিক ছয়টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানিয়েছে, মৃত মোহাম্মদ ইউসুফ সওদাগর জীবনে দশ সন্তানের জনক ছিলেন। যার মধ্যে নবম সন্তান হলেন প্রতিবেদক আহসান ফুয়াদ। আজ শুক্রবার আছরের নামাজের পর তারাবনিয়ার ছড়া কবরস্থান প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। সহকর্মীর পিতার এই প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে টিটিএন পরিবার। পাশাপাশি সংবাদমাধ্যমটির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাংবাদিক আহসান ফুয়াদের বাবা মোহাম্মদ ইউসুফ সওদাগর। আজ আসরের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।



0 মন্তব্যসমূহ