ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চত্বরে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা পরিদর্শনে গিয়ে নিজের অতীত রাজনৈতিক ও ধর্মীয় সম্পৃক্ততার কথা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। মেলা পরিদর্শনের একপর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, ছোটবেলায় তিনি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং ছাত্রশিবির ও চরমোনাই পীরের দল হিসেবে পরিচিত ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রমে যুক্ত ছিলেন। এছাড়া তিনি তাবলীগ জামাতেও অংশ নিয়েছিলেন বলে উল্লেখ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছোটবেলায় তিনি কিশোর কণ্ঠ, ছাত্র সংবাদ, ইউথ ওয়েভ এবং পার্সপেক্টিভ পত্রিকার মতো প্রকাশনাগুলো পড়েছেন। দেশের বর্তমান রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের কার্যক্রম প্রসঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বর্তমানে বাংলাদেশে সবাই কাজ করছেন এবং জনগণের মন জয় করতে পারলে তবেই কেউ ক্ষমতায় যেতে পারবে। তার মতে, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির এবং তাবলীগ জামাতসহ সংশ্লিষ্ট সবাই মূলত আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করে যাচ্ছেন।
বায়তুল মোকাররমের বইমেলা পরিদর্শনে গিয়ে ছোটবেলায় কওমি মাদ্রাসা, শিবির ও চরমোনাইয়ের আন্দোলনে যুক্ত থাকার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।



0 মন্তব্যসমূহ