Recents in Beach

ব্রেকিং নিউজ

সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতার ছত্রছায়ায় ডিএনডি খাল ভরাট করে অবৈধ দোকান নির্মাণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতার ছত্রছায়ায় ডিএনডি খাল ভরাট করে অবৈধ দোকান নির্মাণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্পের খাল ভরাট করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতা সিফাতুর রহমান রাজুর রাজনৈতিক ইন্দনে একটি চক্র এই দখল বাণিজ্যে লিপ্ত রয়েছে। সরেজমিনে দেখা যায়, নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল-ডেমরা সড়কের বিদ্যুৎ ব্লেড কোম্পানির সামনে ডিএনডি খালের একটি অংশ বাঁশের খুঁটি পুঁতে ও বালু ফেলে ভরাট করা হয়েছে। প্রায় ৩০ থেকে ৪০ হাত দৈর্ঘ্য এবং ১০ থেকে ১৫ হাত প্রস্থের ওই জায়গাটিতে ভাঙারি দোকান নির্মাণের তোড়জোড় চলছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, চোরাই ভাঙারি ব্যবসায়ী কুদ্দুস এবং চোরাই তেল ব্যবসায়ী শাহাবুদ্দিন এই দখল প্রক্রিয়ার সঙ্গে জড়িত। ইতোমধ্যেই খালের ওই অংশে ২০ থেকে ২৫টি অবৈধ দোকানঘর নির্মাণ করে অগ্রিম জামানত ও মাসিক ভাড়া আদায় করা হচ্ছে, যার একটি বড় অংশের ভাগ ছাত্রদল নেতা রাজুর পকেটে যাচ্ছে। খালের স্বাভাবিক পানিপ্রবাহ সংকুচিত হওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা জামসেদসহ অন্যান্য ভুক্তভোগীরা। তবে অভিযুক্ত ছাত্রদল নেতা সিফাতুর রহমান রাজু দাবি করেন, কুদ্দুস নামের এক ব্যক্তি সেখানে ভাঙারি দোকান নির্মাণের বিষয়টি তাকে কেবল জানিয়েছিল। এদিকে প্রধান অভিযুক্ত কুদ্দুস মিয়া দোকানঘর নির্মাণের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি সবজি চাষের উদ্দেশ্যে বাঁশের খুঁটি ও বালু দিয়ে জায়গাটি ভরাট করেছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, কুদ্দুস ওই নেতার লোক হওয়ায় খালের ওপর তার আরও ৮ থেকে ১০টি দোকান রয়েছে, যেগুলোর ভাড়া নিয়মিত রাজুর কাছে পৌঁছায়। ৪ নম্বর ওয়ার্ড সচিব মো. ইমরান হোসেন জানান, এই খালের অংশটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাভুক্ত নয়, এটি পানি উন্নয়ন বোর্ডের অধীন। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী রাকিবুল আলম রাজিব জানান, খালের প্রায় ৫০ শতাংশ জায়গা তাদের এবং বাকি অংশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। অন্যদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আ. রহিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডিএনডি খাল ভরাটের বিষয়টি সম্পর্কে তারা অবগত রয়েছেন এবং অবৈধ দখল বন্ধে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংক্ষেপে:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে ডিএনডি খাল ভরাট করে অবৈধ দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতার ছত্রছায়ায় ডিএনডি খাল ভরাট করে অবৈধ দোকান নির্মাণের অভিযোগ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ