মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নাকচ করে দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে লাগাতার বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ১.১৪ ডলার বা ১.১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৩.৭৩ ডলারে গিয়ে ঠেকেছে। এর ফলে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলারের গণ্ডি অতিক্রম করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮৯.৭২ ডলারে। এর আগে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে জ্বালানি তেল সরবরাহ বেড়ে যাওয়ায় আগের কার্যদিবসে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছিল। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, চলতি মাসেই ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে, যা গত জুলাই মাসের পর থেকে এই জ্বালানি তেলটির সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধির রেকর্ড হতে চলেছে। পাশাপাশি, চলতি মাসে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এর পূর্বে মে মাসের পর প্রথমবারের মতো ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলারের সীমা অতিক্রম করেছিল।
ইরানের ওপর নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকৃতি জানানোর পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতিদিন বাড়ছে।



0 মন্তব্যসমূহ