পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে পৃথক অভিযান পরিচালনা করে ভারত সমর্থিত সাত সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বেলুচিস্তানের চাগাই জেলার নোকচা এলাকায় দুই সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। সশস্ত্র ওই ব্যক্তিরা দুটি খালি পানির ট্যাংকে আগুন দেওয়ার পর পালানোর চেষ্টা করলে সেনাবাহিনী অভিযান চালায়। এছাড়া তারা জাতীয় মহাসড়ক এন-৪০ এর বিভিন্ন স্থানেও আগুন দিয়েছিল বলে দাবি করা হয়েছে। বেলুচিস্তান থেকে সন্ত্রাসীদের পুরোপুরি নির্মূল করা না পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। এর আগে গত ৩১ আগস্ট একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ১১ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছিল। অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়ার বারা শহরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত আরেকটি আলাদা অভিযানে ফিতনা আল-খারেজির সদস্য সাত সন্ত্রাসী নিহত হয়েছেন। বারা শহরের ওই অভিযানে পাঁচ সন্ত্রাসীকে হত্যার পাশাপাশি প্রচুর অস্ত্র উদ্ধার করা হয় এবং তাদের একটি গোপন আস্তানা ধ্বংস করে দেওয়া হয়। সংবাদমাধ্যম জিও টিভির তথ্য অনুযায়ী, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাত্রা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, তালেবানের পৃষ্ঠপোষকতায় আফগানিস্তান থেকে আসা সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালিয়ে থাকে। তবে আফগানিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ভারত সমর্থিত সাত সন্ত্রাসী নিহত হয়েছেন।



0 মন্তব্যসমূহ