ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আকতার হোসেন। একইসঙ্গে তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী, মো. আকতার হোসেন বর্তমান মুখপাত্র এন এম নাসিরুদ্দিনের স্থলাভিষিক্ত হবেন। এর আগে তিনি ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্য, গত ২৮ মার্চ এন এম নাসিরুদ্দিনকে মিডিয়া বিভাগের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
একই আদেশে ডিএমপির আরও একজন উর্ধ্বতন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে পিওএম দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন ডিসি ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আকতার হোসেন। ডিএমপি কমিশনারের এক আদেশে তাকে এই পদে পদায়ন করা হয়েছে।



0 মন্তব্যসমূহ