চীন সরকারের বিশেষ আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাবিষয়ক বিভিন্ন কর্মসূচি ও আলোচনায় অংশ নিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে গেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
যাত্রাকালে বিমানবন্দরে মাহদী আমিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া উপস্থিত ছিলেন।
উপদেষ্টার এই সফরসঙ্গী ও বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিং। সফরকালে তিনি কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক আলোচনায় অংশ নিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বিমানবন্দরে তাকে বিদায় জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ পদস্থ কর্মকর্তারা।



0 মন্তব্যসমূহ