গাজীপুরের কাশিমপুর জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় জরুরি উন্নয়নমূলক কাজের জন্য আজ শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১কেভি ফিডারটিতে অতিরিক্ত লোড থাকায় সেটি সংস্কার করা প্রয়োজন। গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এবং লোডশেডিং কমাতে ফিডারটি ছোট করে নতুন আরও দুটি ফিডার নির্মাণ করা হবে।
বিদ্যুৎহীন থাকার তালিকায় থাকা এলাকাগুলো হলো কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলা, মাদরাসা বাজার, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এর আশপাশের এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডার আংশিক অংশ, রফিকুল ইসলাম স্কুল সংলগ্ন এলাকা, খানকা শরিফ, রওশন মার্কেট, হাকের নাল ও নয়াপাড়ার আংশিক এলাকা।
কাশিমপুর জোনাল অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ সচল করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
গাজীপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উন্নয়ন কাজের জন্য আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।



0 মন্তব্যসমূহ