চলতি জুন মাসের প্রথম ২০ দিনে দেশে ১৯৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, এই সময়ে প্রতিদিন গড়ে ৯ কোটি ৭৭ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুনের প্রথম ২০ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২১ কোটি ৮৮ লাখ ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ ৯০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
এর আগে গত মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক আয়। গত মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসার মাধ্যমে মাসিক আয়ের সর্বকালীন রেকর্ড সৃষ্টি হয়। এছাড়া ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড।
জুনের প্রথম ২০ দিনে দেশে ১৯৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৭৭ লাখ ডলার। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।



0 মন্তব্যসমূহ