Recents in Beach

ব্রেকিং নিউজ

যশোরে জাতীয় পার্টির ২৫ শীর্ষ নেতার গণপদত্যাগ ও মকবুল-খবিরের নেতৃত্বে নতুন কমিটি গঠন

যশোরে জাতীয় পার্টির ২৫ শীর্ষ নেতার গণপদত্যাগ ও মকবুল-খবিরের নেতৃত্বে নতুন কমিটি গঠন

যশোর জেলা জাতীয় পার্টির (জাপা) অভ্যন্তরীণ কোন্দল ও অব্যবস্থাপনার অভিযোগে ২৫ জন শীর্ষ নেতার একযোগে পদত্যাগের পর নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কমিটি। ৩১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটিতে মকবুল হোসেনকে আহ্বায়ক এবং খবির গাজীকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৯ জুন প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা কমিটির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ ও সদস্যসচিব মুফতি ফিরোজ শাহসহ ২৫ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী অন্য নেতারা হলেন- যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, মনিরামপুর উপজেলা সভাপতি এম এ হালিম, যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, কেশবপুর উপজেলা সভাপতি জি এম হাসান, শার্শা উপজেলা সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সহসভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যশোর সদর উপজেলা সভাপতি শফিয়ার রহমান, সহসভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক ইমন হোসেন লাল্টু, জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, রুহুল আমিন লাভলু, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গনি সরকার ও মাস্টার ফিরোজ। এছাড়া মনিরামপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিল্লাল হোসেন, সদস্য সাইফুল ইসলাম, মনোহরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মনিরামপুর উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং জেলা জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমানও পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী নেতাদের অভিযোগ, দলের ভেতরে বর্তমানে কোনো সাংগঠনিক শৃঙ্খলা নেই এবং ঊর্ধ্বতন নেতাদের স্বেচ্ছাচারিতার কারণে দল জনকল্যাণে ভূমিকা রাখতে পারছে না। তবে কেন্দ্রীয় দফতর সম্পাদক মাহমুদ আলম জানান, জাতীয় পার্টি একটি সুশৃঙ্খল দল এবং পদত্যাগ করা নেতাদের ব্যক্তিগত বিষয়। দল কারো জন্য থেমে থাকবে না।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সুপারিশে অনুমোদিত নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মিনহাজুল আরেফিন, রেজাউল ইসলাম, আব্দুর রহমান বাদল, আব্দুল লতিফ রানা এবং শেখ ফরিদ। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাহবুব আলম বাচ্চু, সুশান্ত কুমার মন্ডল, খন্দকার গোলাম কিবরিয়া, জি এম মুছা, আশরাফুল ইসলাম, নাজিম উদ্দিন, মিজানুর রহমান মিন্টু, নজরুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুর রশিদ মৃধা, প্রণব কুমার রায়, ইমামমুল ইসলাম, রুহুল আমিন, শফিকুল ইসলাম শফি, সৈয়দ ফরিদ, হারুন অর রশিদ, আক্তারুজ্জামান, আব্বাস উদ্দিন, হাসিবুল হাসান শিমুল, জাকির হোসেন বাবু, বিএম রশিদ, একরামুল হক জুয়েল, শামীম হোসেন এবং প্রহ্লাদ সাহা।

সংক্ষেপে:
যশোরে জাতীয় পার্টির ২৫ শীর্ষ নেতার গণপদত্যাগের পর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মকবুল হোসেন ও খবির গাজীর নেতৃত্বে ৩১ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় দপ্তর।
যশোরে জাতীয় পার্টির ২৫ শীর্ষ নেতার গণপদত্যাগ ও মকবুল-খবিরের নেতৃত্বে নতুন কমিটি গঠন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ