তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান শতভাগ বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার কঠোর নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি সরকারি বরাদ্দের স্বচ্ছ ও সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরএডিপিভুক্ত প্রকল্পগুলোর ভৌত ও আর্থিক অগ্রগতির বর্তমান চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের হালনাগাদ তথ্য উপস্থাপন করেন। তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা সভায় অংশগ্রহণ করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলোর গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।



0 মন্তব্যসমূহ