পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের সংবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটি। সোমবার দুপুরে মন্ত্রীর পদত্যাগ বাতিলের দাবিতে রাঙামাটির বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতা-কর্মীরা। জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দেয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কাঠালতলীস্থ বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন এবং চট্টগ্রাম-রাঙামাটি সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এসময় তারা মন্ত্রীর পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের ফলে শহরের প্রধান সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, বিএনপি সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় পদত্যাগ করলেন দীপেন দেওয়ান। সোমবার সকালে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করা হয়। প্রিয় নেতার এমন আকস্মিক পদত্যাগের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েই রাজপথে নামেন স্থানীয় নেতা-কর্মীরা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের প্রতিবাদে রাঙামাটিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। পদত্যাগ বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।



0 মন্তব্যসমূহ