Recents in Beach

ব্রেকিং নিউজ

ডিমলায় জাতীয় যুব দিবস পালিত


জাহাঙ্গীর রেজা, বিশেষ প্রতিনিধিঃ

"দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র, যুব ঋনের চেক ও গাছের চারা বিতরণ করার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

সোমবার (১-নভেম্বর) সকালে  উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর ডিমলার আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ইবনুল আবেদীন এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীর৷ 

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস  চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ