Recents in Beach

ব্রেকিং নিউজ

শ্রীনগরে হাঁসাড়া স্কুল গেইটে ফুট ওভার ব্রীজের দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন অনুষ্ঠিত


ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে  ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগরে হাঁসাড়া স্কুল গেইটে ফুট ওভার ব্রীজের দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন  করা হয়েছে। সোমবার বেলা ১০ঘটিকার দিকে উপজেলার হাসাড়া স্কুল গেইটে হাসাড়াকালী কিশোর স্কুল এন্ড  কলেজের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা এ বিক্ষোভ ও মানব বন্ধন করেন।

এসময় বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা বলেন, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগরে হাঁসাড়া স্কুল গেইটের এজায়গাটা অত্যান্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রতিদিন স্কুল কলেজের হাজার হাজার ছাত্রছাত্রীরা পারাপার হওয়ার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। দ্রুত এখানে একটি ফুট ওভার ব্রীজ না দিলে ছাত্রছাত্রীদের ভোগান্তির আর শেষ নেই। এসময় বিক্ষোভকারী প্রায় ১ ঘন্টার মত অবস্থান করে বিক্ষোভ ও মানব বন্ধন করে। উল্লেখ্য মাঝে মাঝে ওই স্থান এ সড়ক পারাপারের সময় সড়ক দুর্ঘটনা ঘটে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ