Recents in Beach

ব্রেকিং নিউজ

রংপুরে বাংলাদেশ পরিবার কল্যান সহকারী সমিতির বিভাগীয় সভা অনুষ্ঠিত


শরিফা বেগম শিউলী, রংপুর প্রতিনিধিঃ

রংপুরে বাংলাদেশ পরিবার কল্যান সহকারী সমিতির আয়োজনে বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬শে ফেব্রুয়ারী)দুপুর ১২ টায় রংপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব  করেন  মোছাঃ মাহমুদা বেগম-পরিবার কল্যান সহকারী রংপুর সদর, সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  আমেনা আক্তার-সভাপতি বাংলাদেশ পরিবার কল্যান সহকারী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, রাজিয়া খাতুন, সাধারন সম্পাদক -বাংলাদেশ পরিবার কল্যান সহকারী সমিতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। 

সভায় বক্তব্য রাখেন- মোছাঃ মরিয়ম বেগম-বীর গন্জ উপজেলার পরিবার কল্যান সহকারী চীন ফেরত,মোছাঃ জেবুন নাহার-পরিবার কল্যান সহকারী কুড়িগ্রাম সদর, মোছাঃ জান্নাতুল ফেরদৌস- পরিবার কল্যান সহকারী, জলঢাকা,মোছাঃ শাহানাজ পারভীন-পরিবার কল্যান সহকারী গাইবান্ধা,প্রমুখ বিভিন্ন জেলা ও উপজেলার পরিবার কল্যান সহকারী সদস্যসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ