Recents in Beach

ব্রেকিং নিউজ

ডোমারে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত


রতন কুমার রায়, স্টাফ রিপোর্টারঃ
 

নীলফামারীর ডোমার চিলাহাটি সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আমির হোসেন (৭৫) নামে এক সাইকেল আরোহী বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত হয়েছে। মৃত আমির হোসেন বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা প্রধানপাড়া গ্রামের মৃত এনায়েত উল্ল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকালে ডোমার অভিমূখী শালকী ব্রীজ এলাকায় বাড়ী ফেরার পথে কাঠবোঝাই ট্রাকের সাথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ঘাতক ট্রাকটি এলাকাবাসী আটক করে পুলিশের হাতে দেয়। 

এ ব্যাপারে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ঢাকা মেট্রো ট ১৮-৩০৩৫ নম্বরের একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত মরদেহ উদ্ধার করি। ট্রাকটি পুলিশ হেফাজতে আছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ