Recents in Beach

ব্রেকিং নিউজ

উলিপুরে নূরুল ইসলাম আমিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


রাশেদ কুড়িগ্রামঃ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার  এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের  প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান নূরুল ইসলাম আমিনের ৬ষ্ঠ  মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল উক্ত স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয় । 

উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন নূরুল ইসলাম আমিনের ১ম পুত্র প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান ও এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও  নির্বাহী পরিচালক  শামীম আখতার আমিন, অন্য পুত্ররা  সাইফুল আখতার আমিন,সাঈদ আখতার আমিন, সাকিব আখতার আমিন সহ উক্ত প্রতিষ্ঠানের   উপ - পরিচালক জনাব যতীন্দ্র নাথ বর্মন প্রমূখ। 

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান উপদেষ আলহাজ্ব মজিবুর রহমান কো- অর্ডিনেটর শাহ আলম রতন, মনিটরিং অফিসার গনেশ সাহা, ফিজিক্যাল এন্ড কালচারাল অফিসার রাশেদুল ইসলাম রাশেদ ও পরিচালনা পর্ষদের সদস্য  কামাল ইন্দ্রিস আমিন,মনিবুর রহমান সহ আরো অনেকেই 

আলোচনা সভা সকলের কাছে দোয়া চান নুরুল ইসলাম আমিন এর পুত্রদ্বয় তারা বলেন আপনারা আমদের বাবার জন্য দোয়া করবেন মহান আল্লাহ য়েন আমাদের বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ