Recents in Beach

ব্রেকিং নিউজ

সৈয়দপুরে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

 


মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টারঃ

পাখিরা পৃথিবীতে একীভূত রাখে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পালিত হয়েছে  বিশ্ব পরিযায়ী পাখি দিবস। দিবসটি উপলক্ষে শহরে পাঁচমাথা মোড়ে  শনিবার (১০ অক্টোবর)  স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিযায়ী পাখির নিরাপত্তা নিশ্চিতে জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি মো.রমিজ আলম। পরে সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)মো.নাসিম আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সহ-সভাপতি বিথি ইসলাম, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, অর্থ সম্পাদক মামুন ইসলাম তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল রানা ,পরিবেশ বিষয়ক সম্পাদক রাকিব হাসান ,সাবেক সহ-সভাপতি রুহুল আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যকরী সদস্য রফিক ইসলাম ,সোহেল রানা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা র সহ-সভাপতি খুরশীদ জাহান কাকন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,প্রকৃতিতে পাখির প্রয়োজনীয়তা তুলে ধরে পাখি যেমন মানুষের মনের খোরাক মেটানো একটি গুরুত্বপূর্ণ উপকরণ, তেমনি প্রকৃতিতে পাখি সৃষ্টি করে সজিবতা। আর তাই আমাদের পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ