Recents in Beach

ব্রেকিং নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

নয়ন দাস, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রঘাতে আরিফ হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বানিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের এইচ এস সি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃষ্টি আসায় কারণে চর-কুটিবাড়ীতে শ্যাালো মেশিনটি পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে নীলকমল নদীতে কলার ভেলায় করে যাওয়ার পথেই বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে নীলকমল নদীতে পড়ে যায়।

ঘটনাস্থলে থাকা কয়েকজন লোক এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ