Recents in Beach

ব্রেকিং নিউজ

ডোমারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন পালিত

রতন কুমার রায়, স্টাফ রিপোর্টার: 

বিশ্ব শান্তির অগ্রদূত মাদার অব হিউম্যানিটি গনতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন নীলফামারীর ডোমারে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে স্বাস্থ্যবিধি মেনে পালন করে উপজেলা আওয়ামীলীগ।

সোমবার উপজেলা আ,লীগ ও সহযোগী সংগঠনের যোথ আয়োজনে বিকাল সাড়ে পাচঁটায় আওয়ামীলীগ কার্যালয়ে  মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর দির্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, 

পৌর আ,লীগের সাধারন সম্পাদক ময়নুল হক,জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ, কৃষক লীগের সভাপতি হাবিবুল হক দুলাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন,উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা শমসের আলী, 

হীরামন বর্মন,মহিলা আ,লীগ নেত্রী জেবুননেছা আহমেদ জেবা,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায়,সাবেক আ,লীগ নেতা অধ্যাপক কারিমুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মশিউর রহমান, ইউনিয়ন আ,লীগ সভাপতি সহিদ আহমেদ শান্তু, সাইদুল ইসলাম,আব্দুল হামিদ, সম্পাদক স্বাধীন,হাফিজুর রহমান বকুল,ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান একরামুল হক প্রমূখ। 

এছাড়াও উপজেলা ছাত্রলীগ, যুবলীগ,মহিলা আ,লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেককেটে জন্মদিন অনুষ্ঠানের সমাপ্তী ঘোষনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ