পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের আক্রমন, লুটপাট, নারীসহ আহত-৮

মোঃরাজিবুল ইসলাম বাবু,
নাটোরের লালপুরে পূর্ব শত্রুতার জেরে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়াচিলান গ্রামের উসমান গনির পরিবারের উপর হামলা লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার রাত্রী আনুমানিক ৮টার দিকে উসমান গনিসহ তার পরিবারের লোকজন সারাদিন রোজা রেখে ইফতারের পরে নিজ বাড়ির উঠানে বসে ছিল। এসময় একই গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মৃধা, আলহাজ্ব আবু হানিফ মালিথার নেতৃত্বে অত্র ইউপির ৫নং ওয়ার্ড (ডাঙ্গাপাড়া চিলান) সদস্য রেজাউল করিম তার বাহিনীর শাহিন, সেন্টু, মনিসহ প্রায় অর্ধশত লোকজন দেশীয় অস্ত্র, লাঠী, ফালা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর লুটপাট করে তারা বলে জানা যায়। এসময় গুরুতর আহত হয় মৃত শুকলালের ছেলে আখের প্রাং (৭৫), আখের প্রাং এর ছেলে আফসার প্রাং (৫৫) তার স্ত্রী শহীদা বেগম, ওসমান গনি (৫০) তার স্ত্রী আরজিনা বেগম, মুসা প্রাং (৪০) তার স্ত্রী কুলসুন বেগম, এবং মনিরুল প্রাং (৩২) আহতদের ডাক-চিৎকারে এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় রেজাউল মেম্বরের বাহিনী। ঘটনার খবর পেয়ে ওয়ালিয়া ফাড়ী পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগীতায় আহতদের উদ্ধার করে লালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে। সময় ঘটনার বর্ননা দেয় আহত আখের প্রামানিকের পরিবারের বাকী সদস্য এবং প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা। এলাকাবাসী এবং এলাকার সুধীজনরা জানান, পূর্বে যে ঘটনায় ঘটুক না কেনো বর্তমান করোনা পরিস্থিতিতে রেজাউল মেম্বরের জনসমাগম সৃষ্টি করে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করা ঠিক হয়নি। এই ঘটনায় প্রকৃত দোষীদের আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, আহতদের উদ্ধার করে লালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত শাহিন নামের একজনকে আটক করা হয়েছে, মামলার প্রক্রিয়া শেষে তদন্ত সাপেক্ষে অন্য দোষীদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ