মিজানুর
রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি : করোনাভাইরাস পরিস্থিতিতে সৈয়দপুরে কর্মহীন অসহায় এবং লোক লজ্জায় চাইতে না পারা মানুষজনের
মাঝে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন সৈয়দপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও সমাজসেবক দিলনেওয়াজ
খান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে তার লোকবল দিয়ে ওইসব খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার সকালে
রমজান মাসের প্রথম শুক্রবার মুন্সিপাড়াসহ বিভিন্ন এলাকার ৩০০ পরিবারের মাঝে সেহেরীতে একটু ভাল খাওয়ার জন্য মুরগী বিতরণ করেন তিনি। শহরের রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে মুরগী বিতরণ করা হয় কর্মহীন পরিবারদের
মাঝে। সমাজসেবক
দিলনেওয়াজ খানের ঘনিষ্ঠ সুত্র জানায়, ভয়াবহ হয়ে ওঠা করোনা
ভাইরাসের প্রভাবে জনগনের বৃহৎ একটি অংশ কর্মহীন হয়ে পড়েছে। এদের মধ্যে আবার অনেক পরিবার আছে তারা লোক লজ্জায় কারও কাছে কিছু চাইতেও পারছেনা। তাই মানবিক কারণে তাদের মাঝেও খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে। আজ শুক্রবার মুরগী
বিতরন প্রসঙ্গে সুত্রটি জানায়, দীর্ঘদিন ধরে অনেক পরিবার ভাল কিছু হয়তো রান্না করতে পারেনি,তারপর রোজাও শুরু হয়েছে। তাই রমজানের প্রথম শুক্রবার উপহার হিসেবে মুরগী বিতরন করা হয় ৩০০ পরিবারের
মাঝে। যাতে তারা মুখরোচক ঝাল তরকারি খেতে পারেন। তাঁর খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় ওই সুত্রটি। এদিকে
দিল নেওয়াজ খানের
নিজ অর্থায়নে বিতরণ করা এসব মুরগী পেয়ে উপস্থিত সকলেই তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা
করেন মহান আল্লাহর প্রতি। অপরদিকে লোক লজ্জায় কারও কাছে চাইতে না পারা পরিবারগুলোর
মাঝে খাদ্য সহায়তার প্যাকেট পৌছে দিচ্ছেন উপজেলা যুবলীগের আহবায়ক দিলনেওয়াজ খান। এ ব্যাপারে দিলনেওয়াজ
খানের সাথে কথা হলে তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করে যাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে মুন্সিপাড়াসহ বিভিন্ন এলাকার অসহায়
কর্মহীন মানুষজনের পাশে দাড়িয়েছেন। তিনি জানান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত
সাধ্যমত সব ধরনের সহযোগিতা
অব্যাহত থাকবে। তিনি বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষজনের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্ববানদের
প্রতি আহআান জানান। প্রসঙ্গতঃ গত ২৫ মার্চ
থেকে তিনি সহায়তা কার্যক্রম শুরু করেন। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে চাল, ডাল আটাসহ অন্যান্য খাদ্য সামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, ও রান্না করা
খাবার বিতরণ। এছাড়া যানবাহনসহ পাড়া মহল্লার নালা নর্দমা ও রাস্তাঘাটে জীবাণুনাশক
স্প্রে কার্যক্রমও অব্যাহত রয়েছে।
- হোম
- বাঁশখালী
- _পুকুরিয়া
- _সাধনপুর
- _খানখানাবাদ
- _বাহারছড়া
- _কালীপুর
- _বৈলছড়ি
- _কাথরিয়া
- _সরল
- _জলদী
- _গণ্ডামারা
- _শীলকূপ
- _চাম্বল
- _পুঁইছড়ি
- _ছনুয়া
- _শেখেরখীল
- কক্সবাজার
- _রামু
- _ঈদগাঁও
- _চকরিয়া
- _পেকুয়া
- _উখিয়া
- _টেকনাফ
- _কুতুবদিয়া
- _মহেশখালী
- চট্টগ্রাম
- _আনোয়ারা
- _বাঁশখালী
- _সাতকানিয়া
- _লোহাগাড়া
- _চন্দনাইশ
- _পটিয়া
- _কর্ণফুলী
- _সীতাকুন্ড
- _মীরসরাই
- _সন্দ্বীপ
- _বোয়ালখালী
- _হাটহাজারী
- _রাঙ্গুনিয়া
- _রাউজান
- _ফটিকছড়ি
- চট্টগ্রাম মহানগর
- _চান্দগাঁও
- _বন্দর
- _ডবলমুরিং
- _কোতোয়ালী
- _পাহাড়তলী
- _পাঁচলাইশ
- _বায়েজিদ বোস্তামী
- _পতেঙ্গা
- _হালিশহর
- _খুলশী
- _বাকলিয়া
- _কর্ণফুলি
- _চকবাজার
- _আকবর শাহ
- _সদরঘাট
- _ইপিজেড
- বাংলাদেশ
- _ঢাকা
- _চট্টগ্রাম
- _রাজশাহী
- _খুলনা
- _সিলেট
- _বরিশাল
- _রংপুর
- _ময়মনসিংহ
- জাতীয়
- রাজনীতি
- অর্থনীতি
- খেলাধুলা
- _ক্রিকেট
- _ফুটবল
- বিনোদন
- অন্যান্য


0 মন্তব্যসমূহ