Recents in Beach

ব্রেকিং নিউজ

বুয়েট শেরে বাংলা হলের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল


নাটোর প্রতিনিধি
বুয়েট শেরে বাংলা  হলের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বুধবার সকালে শহরের বনলতা পেট্রোল পাম্প এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনের নের্তৃত্বে দলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের কাছে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা আবরার ফাহাদ হত্যা ঘটনার নিন্দা জানায় ও হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবী জানিয়ে শ্লোগান দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ